ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

দেশি সফটওয়্যার বিদেশে বিক্রিতে সহযোগিতা করবে অ্যাকসেলারেন্স

আকাশ আইসিটি ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সফটওয়্যার আউটসোর্সিং প্রতিষ্ঠান অ্যাকসেলারেন্স যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সফটওয়্যার বিক্রি বৃদ্ধিতে সহযোগিতা করবে।

৪ অক্টোবর রাজধানীর আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং অ্যাকসেলারেন্সের মধ্যে এবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারক অনুযায়ী অ্যাকসেলারেন্স যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ ইংরেজি ভাষিক দেশের বাজারে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির উন্নয়নকৃত সফটওয়্যার সেবার বাণিজ্যিকীকরণ ও বিক্রি বৃদ্ধিতে সহযোগিতা করবে।

এ ছাড়া অ্যাকসেলারেন্স বাংলাদেশি কোম্পানিগুলোর সফটওয়্যার উন্নয়নে কারিগরি দুর্বলতাগুলো চিহ্নিত করবে এবং তা দূর করায় প্রশিক্ষণ প্রদান করবে।

অনুষ্ঠানে বিসিসির লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং অ্যাকসেলারেন্সের প্রেসিডেন্ট অ্যান্ডি হিলিয়ার্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সে সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, অ্যাকসেলারেন্সের ভাইস প্রেসিডেন্ট হিউ মরগান এবং চিফ ডেলিভারি কর্মকর্তা জিম মারাসিও।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন ডিজিটাল বাংলাদেশের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে সরকার দেশের আইসিটি খাতের উন্নয়নের জন্য একটি আইটি ইকোসিস্টেম তৈরি করছে। তিনি বলেন, অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের দুর্গম ও দূরবর্তী এলাকায় ইন্টারনেট সংযোগের আওতায় আনা হচ্ছে এবং বর্তমানে দেশের ১৪০ মিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন।

মোবাইল ব্যাংকিং ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গড়ে প্রতিদিন এক হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। গ্রামীণ এলাকাগুলোর বেশির ভাগ ব্যাংকহীন পরিষেবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।’

জব্বার বলেন, ‘প্রতিদিনই প্রযুক্তির পরিবর্তন হচ্ছে এবং এ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। নীতিমালাসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে গত কয়েক বছরে হার্ডওয়্যার ও সফটওয়্যার সেক্টরের কার্যক্রম ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

দেশি সফটওয়্যার বিদেশে বিক্রিতে সহযোগিতা করবে অ্যাকসেলারেন্স

আপডেট সময় ১১:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮