ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশাকে নিয়ে শূন্য হৃদয়ে ইমন

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সম্প্রতি চিত্রায়িত হয়েছে ইমন অভিনীত নাটক ‘শূন্য হৃদয়’। বিদ্যুৎ রায়ের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন আজমেরী আশা।

একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা। এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি গল্পে কাজ করেছি। খুব যত্নসহকারে শেখ সেলিম কাজটি করেছেন। প্রথমদিনে মাত্র দুটি সিকোয়েন্সের চিত্রায়ণ করা হয়েছে।

নাটকটিতে কাজ করতে পেরে বেশ ভালো লেগেছে। আশা করি নাটকটি দেখে দর্শকের খুব ভালো লাগবে।’ আজমেরী আশা বলেন, ‘শেখ সেলিম ভাইয়ের সঙ্গে এর আগেও একাধিক নাটকে কাজ করেছি। সুন্দর গল্প নিয়ে তিনি যত্নসহকারে কাজ করেন, তাই স্ক্রিপ্ট না দেখেই তার সঙ্গে কাজ করতে রাজি হই। সত্যিই গল্পটি গতানুগতিকের বাইরে।’ নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান,

গতানুগতিক ধারার বাইরের একটি গল্প এটি। বেশ টুইস্ট আছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে। নাটকটি একটি বিশেষ দিবসে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে সিনেমায়ও অভিনয় করছেন ইমন। তবে দেশীয় চলচ্চিত্র শিল্পের অবস্থা বেশ নাজুক বলেই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘বর্তমানে সিনেমা নির্মাণের হার একেবারেই কমে গেছে। দু-একটি যা নির্মিত হচ্ছে সেগুলোও কতটা মানসম্মত দর্শক জানেন সেটা। আশা করছি শিগগিরই এ মন্দাবস্থা কাটিয়ে উঠবে। আমরা আবারও ঘুরে দাঁড়াব’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আশাকে নিয়ে শূন্য হৃদয়ে ইমন

আপডেট সময় ১০:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮