ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নভেম্বরে নেহার ঘরে আসছে নতুন অতিথি

আকাশ বিনোদন ডেস্ক:

নভেম্বরে বলিউড তারকা নেহা ধুপিয়ার ঘরে আসছে নতুন অতিথি। নেহা এখন আট মাসের অন্তঃসত্ত্বা।

বিনোদন সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, নভেম্বরে মা হচ্ছেন নেহা। নেহার প্রত্যাশিত প্রসবের দিন ১৪ নভেম্বর। কিন্তু, যেহেতু এটা তার প্রথম সন্তান, তারিখে একটু এদিক-ওদিক হতে পারে।

প্রেম, বিয়ে, নেহার অন্তঃসত্ত্বা হওয়া, সাদ অনুষ্ঠানসহ সব পর্ব শেষ। এবার বি-টাউনের আরেক তারকা-সন্তানের মুখদর্শনের অপেক্ষায় ভক্তরা।

এর আগে চলতি বছরের মে মাসে দিল্লিতে হঠাৎ মহাধুমধাম করে বিয়ে করেন বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। গুঞ্জন ছিল, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন নেহা, তাই তাড়াহুড়োর বিয়ে। আর সে সময় এ খবরও বেরিয়েছিল। যদিও নেহা ও তার ঘনিষ্ঠরা, এমনকি তার বাবাও আনুষ্ঠানিকভাবে সে খবর উড়িয়ে দিয়েছিলেন।

এই যুগল প্রথম সন্তানের মা-বাবা হতে চলেছেন, বিয়ের কয়েক মাস পর এমন খবর জানান। শুধু তা-ই নয়, তারা বেশ কয়েকটি আদুরে ছবি শেয়ার করেন। ছবিতে নেহার স্ফীত পেট দেখা যায়। নেহার স্ফীত উদরের ছবি দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নভেম্বরে নেহার ঘরে আসছে নতুন অতিথি

আপডেট সময় ১০:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮