ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিদাল ক্ষুব্ধ বার্সা খুশি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনায় এসেছেন সবে দু’মাস হল। এরই মধ্যে কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে দিয়েছেন।

বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়ায় প্রকাশ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন হতাশার ইমোজি! ভিদালের এ কাণ্ডে জল্পনা শুরু হয়ে গেছে। কেউ বলছেন বার্সেলোনার সুখের ঘরে ‘বিষফোঁড়া’ হতে যাচ্ছেন তিনি।

কারও মতে, ভিদাল হতে যাচ্ছেন কোচ আর্নেস্তো ভালভার্দের মাথাব্যথার কারণ।

ভিদালের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বার্সেলোনা অবশ্য খুশি! শুরুর একাদশে জায়গা না পেয়ে যদি ভিদাল ক্ষুব্ধ না হতেন, সেটাই হতো সমস্যার কারণ। ভিদালের হতাশ হওয়াটাকে স্বাভাবিক বলে মানছে বার্সেলোনা।

বার্সেলোনার জার্সি গায়ে এরই মধ্যে সব মিলে নয়টি ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী ভিদাল। এর বেশিরভাগই খেলেছেন বদলি হিসেবে। বুধবার টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ।

কোচ ভালভার্দে এদিন বিশ্রাম দেন ফ্রান্সের তরুণ উইঙ্গার উসমান দেম্বেলেকে। দেম্বেলের বিশ্রাম ভিদালকে আশাবাদী করে তুলেছিল শুরুর একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে। কিন্তু ভালভার্দে শুরুর একাদশে নামান ব্রাজিলের তরুণ মিডফিল্ডার আর্থার মেলোকে। ভিদালকে বসিয়ে রাখেন বেঞ্চে।

ম্যাচের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হতাশ মুখের ইমোজি পোস্ট করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিদাল। রিজার্ভ বেঞ্চে বসে থাকার সময়ও তার চোখে-মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। কেউ কেউ অবশ্য বলছেন শুরুর একাদশে জায়গা না পাওয়ার জন্য নয়, ভিদালের হতাশাটা ম্যাচের একেবারে অন্তিত মুহূর্তে মাঠে নামানোর জন্য!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভিদাল ক্ষুব্ধ বার্সা খুশি

আপডেট সময় ১০:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮