ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

হাসপাতাল যেন রাজনীতির কেন্দ্র না হয়: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় অঙ্গন যেন রাজনীতির কেন্দ্র না হয়ে ওঠে। হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের যেন কোনো অসুবিধা না হয়। আমরা আগেই বলেছি, এটি একটি বিশেষায়িত হাসপাতাল।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি এ আহ্বান জানান।

দলটির সপ্তাহব্যাপী নির্বাচনী গণসংযোগের ষষ্ঠ দিন ছিল শনিবার। এদিন রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় গণসংযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার সাপ্তাহব্যাপী গণসংযোগের শেষ দিন।

ওবায়দুল কাদের বলেন, আমরা বেগম জিয়ার চিকিৎসার জন্য আগে বলেছিলাম, কিন্তু আসেনি। আদালতের কারণে অবশেষে বেগম জিয়া হাসপাতালে আসলেন। বিএনপি নেতাদের কাছে প্রশ্ন, এখন তিনি কোন হাসপাতালে? নানান ঘাটের পানি ঘোলা করে শেষ পর্যন্ত রাজি হয়েছে।

বিএনপি বেগম জিয়ার চিকিৎসাকে ইস্যু করে রাজনীতি করেছে। এটা করাই তাদের উদ্দেশ্য ছিল। দেরিতে হলেও রাজি হওয়ায় তাকে স্বাগত জানাই।

এর আগে সকালে ঢাকার চকবাজারে আওয়ামী লীগের গণসংযোগে গিয়ে বক্তব্য দেয়ার সময় বিএনপি নির্বাচন ঠেকাতে গোপনে নাশকতার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি আন্দোলন নয়, বোমা-সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এবার নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।

বিকালের গণসংযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নৌকার পক্ষে গণজোয়ার দেখেছি উত্তরবঙ্গে। লাখ লাখ মানুষের বাঁধভাঙা জোয়ার। চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীতে গণজোয়ার। বিএনপির ঘাঁটি চকরিয়াতেও আওয়ামী লীগের গণজোয়ার দেখেছি। যেখানে যাচ্ছি, সেখানে হাজার হাজার মানুষের ঢল। সকালে রাজধানীর চকবাজারেও নৌকার নৌকা স্লোগানে মুখরিত। আজকে মোহাম্মদপুরেও জনতার ঢল। আপনারা উল্লসিত, কিন্তু আমি উল্লসিত নই।

নেতাকর্মীদের হুশিয়ার করে তিনি বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষ ক্ষমতার দাপটকে দেখতে চায় না। ১২টার আগে ভোট শেষ এই ধরনের কথা বলবেন না। ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে। যতক্ষণ ভোট চলবে, ততক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে। ৯১’র কথা ভুলে যাবেন না।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুর রহমান, অসীম কুমার উকিল, সাদেক খানসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

হাসপাতাল যেন রাজনীতির কেন্দ্র না হয়: ওবায়দুল কাদের

আপডেট সময় ১০:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮