ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিশ্ব চায় আ.লীগ আবার ক্ষমতায় আসুক: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশ আজ গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই গোটা বিশ্ব চায়, আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে এই সরকার আবার ক্ষমতায় আসুক। তা না হলে দেশের উন্নয়ন থমকে যাবে।

পাবনার পাকশি চন্দ্রপ্রভা বিদ্রাপিঠের রাজশাহীস্থ ছাত্র কল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

হানিফ বলেন, সরকারের প্রথম লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে কোনো দল রাজপথে নেমে মিটিং করবে, মিছিল করবে তার জন্য দেশ স্বাধীন করা হয়নি। বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সরকার এটাই করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে উন্নয়নের কথা নেই, দেশের কথা নেই, অগ্রগতির কথা নেই। রাস্তায় মিটিং-মিছিল করা ছাড়া তাদের কোনো চিন্তা নেই। কিন্তু পেট্রলবোমা মেরে মানুষ পোড়ানো কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। যারা এটাকে গণতান্ত্রিক অধিকার ভাবে, তাদের জন্য করুণা ছাড়া কিছু থাকে না। তাদের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের প্রধান প্রফেসর ডা. একএম মনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক মজিবুর রহমান, প্রধান প্রকৌশলী রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের ডাবলু সরকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বিশ্ব চায় আ.লীগ আবার ক্ষমতায় আসুক: হানিফ

আপডেট সময় ০৬:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮