ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডিজিটাল শিল্প বিপ্লবে নেতৃত্বে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

আকাশ আইসিটি ডেস্ক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল শিল্প বিপ্লবে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছেছে। বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। নেপাল ও নাইজেরিয়ায় কম্পিউটার ও ল্যাপটপ রপ্তানি হচ্ছে।

মন্ত্রী আজ ঢাকায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ -শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী। নতুন প্রজন্মের বিপুল সম্ভাবনাময় প্রতিভাকে চলমান ডিজিটাল শিল্প বিপ্লবকে গতিশীল করতে কাজে লাগাতে না পারলে বিশাল জনসম্পদ আগামী দিনের বিস্ময়কর ডিজিটাল প্রযুক্তি আইওটি,রোবটিক, বিগডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ৫জি‘র কারণে কর্মবিমুখ হয়ে পড়বে।

ডিজিটাল শিল্প বিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে নতুন প্রজন্মকে ভবিষ্যত মুখী শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী মোস্তাফা জব্বার।

ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাখাতে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, প্রাথমিক শিক্ষায় শতভাগ এনরোলমেন্ট, নারী শিক্ষা সম্প্রসারণ এবং ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ডিজিটাল শিল্প বিপ্লবে নেতৃত্বে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

আপডেট সময় ০৬:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮