ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

নতুন এসএসডি ড্রাইভ আনলো এডাটা

আকাশ আইসিটি ডেস্ক:

হাই পারফরম্যান্স ডির‌্যাম মডিউল ও ন্যান্ড ফ্ল্যাশ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এডাটা সম্পূর্ণ নতুন এসএসডি এক্সপিজি এসএক্স৬০০০ প্রো পিসিআইই জেন ৩*৪ এম.২ ২২৮০ বাজারে এনেছে।

এনভিএমই ১.৩ এবং থ্রিডি ন্যান্ড ফ্ল্যাশ প্রযুক্তি সমর্থিত এই এসএসডি অন্তত ১ টেরাবাইট দ্রুতগতিতে চলতে সক্ষম।

এটি সাটা এসএসডির বিকল্প হিসাবে কাজ করবে। ডিজাইনের মাধ্যমে সবদিকে সামঞ্জস্য রেখে এক্স৬০০০ প্রো এসএসডিটি স্টান্ডার্ড ডিজাইনের এম.২ ২২৮০ এসএসডি থেকে আরও পাতলা করা হয়েছে। ডিভাইসটি ২৫৬, ৫১২ জিবি এবং ১ টেরাবাইটে বের করা হয়েছে।

যেসব কম্পিউটার ব্যবহারকারীরা দ্রুতগতির কর্মক্ষম এসএসডি চান তাদের জন্য এসএক্স৬০০০ প্রো, অ্যানসাটার উত্তরসূরি হিসেবে সম্পূর্ণ নতুন একটি প্যাকেজ হিসেবে আত্মপ্রকাশ করল।

এর সবচেয়ে বড় সুবিধা হলো খরচের অনুপাতে পারফরম্যান্স প্রদান করা। থ্রিডি টিএলসি ন্যান্ড, এনভিএমই ১.৩ প্রযুক্তি এবং পিসিআইই জেন৩*৪ ইন্টারফেসযুক্ত এই এসএসডিটি প্রতি সেকেন্ডে ২১০০ মেগাবাইট রিড এবং ১৫০০ মেগাবাইট রাইট করার ক্ষমতা রাখে।

এছাড়াও এটি হরহামেশাই প্রতি সেকেন্ডে ২৫০/২৪০ কিলোবাইট ইনপুট/আউটপুট দেয়। অর্থাৎ সাধারণ সাটা এসএসডি থেকে এর গতি চারগুণ বেশি। একপেশে ডিজাইনের নতুন এসএসডিটি ২.১৫ মিলিমিটার পুরু যা স্টান্ডার্ড ডিজাইনের এম.২ থেকেও পাতলা।

ইনটেল অথবা এএমডির সর্বাধুনিক প্লাটফর্মযুক্ত আল্ট্রাবুক, স্মল-ফর্ম-ফ্যাক্টর ডেস্কটপ এবং নোটবুকের সঙ্গে এই ডিজাইন বেশ মানিয়ে যায়। কর্মক্ষমতা এবং দীর্ঘায়ু বাড়ানোর জন্য এডাটা এবং এক্সপিজির প্রায় সব এসএসডিতে থাকা সকল ফিচারগুলো এসএক্স৬০০০ নামের নতুন এই এসএসডিতে নিয়ে আসা হয়েছে।

এতে হোস্ট মেমোরি বাফার এবং এসএলসি ক্যাশিং যুক্ত করা হয়েছে যার ফলে ভিডিও রেন্ডার কিংবা এএএ গেমস টাইটেল তৈরির মতো বড় বড় কাজ করার সময়ও এটি টেকসই এবং উচ্চমান সম্পন্ন পারফরম্যান্স প্রদান করে। ডাটা ট্রান্সফারে নির্ভরতা বাড়াতে এবং পণ্যের দীর্ঘায়ু রক্ষার্থে এটি এলডিপিসি (লো-ডেনসিটি প্যারিটি-চেক) ইরর কানেক্টিং কোড টেকনোলজি সমর্থন করে। এই প্রযুক্তি ডাটা ইরর নির্ণয় এবং সমাধানে সাহায্য করে। এসএসডির প্রত্যেকটি পণ্যের গুণগত মান এবং নির্ভরতা নিশ্চিত করতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এসএসডিতে ৫ বছরের ওয়ারেন্টি প্রযোজ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

নতুন এসএসডি ড্রাইভ আনলো এডাটা

আপডেট সময় ০২:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮