ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সাজ্জাদ আলী (২৫)। তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি জেলার দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের ইদ্রিশ আলীর ছেলে।

শনিবার ভোরে বেলঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৫ একটি দল তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাজ্জাদ আলী অস্ত্রের কারবারের সঙ্গে জড়িত। কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল সেট এবং বেশকিছু টাকা জব্দ করা হয়েছে।

এ নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় একটি মামলা করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ আলী জানান, সাজ্জাদ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার খবরটি তিনি শুনেছেন। দ্রুতই তাকে বহিস্কার করা হবে। মেরাজ বলেন, ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রাজশাহীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮