ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিমনেশিয়ামে নাচলেন ক্যাটরিনা, সামাজিক মাধ্যমে ঝড়

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের তারকা আর তাদের পড়াশোনার তালিকায় চমকে দেয়া নাম অবশ্যই ক্যাটরিনা কাইফ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তার কোনো কিছু পোস্ট দেয়া মানেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়।

তেমনি বৃহস্পতিবার সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার ‘চোগাদা’ গানের তালে তালে নাচেন এই অভিনেত্রী। এরপর ওই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট দেন। শুরু হয়ে যায় ভক্তদের মনে তুমুল ঝড়।

ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা একটি জিমনেশিয়ামে নাচ করছেন। তার সঙ্গে রয়েছেন দুই প্রশিক্ষক অশ্বিন ও নীতিশ। তাদের ধন্যবাদ জানিয়েছেন ক্যাট।

এই গানের নাচের মাধ্যমে ‘লাভযাত্রী’ সিনেমার শুভকামনা জানান ক্যাটরিনা। এ পর্যন্ত ২১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ক্যাটের নাচ দেখেছে। আর অসংখ্য মন্তব্য তো আছেই।

শুক্রবার মুক্তি পেয়েছে ‘লাভযাত্রী’। এতে অভিনয় করেছেন সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা ও আফগান মডেল ওয়ারিনা হুসেন। দুজনেরই এটাই প্রথম ছবি। বলিউডের বেশ কয়েকজন তারকা ‘চোগাদা’ গানের তালে নেচে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন।

এদিকে ক্যাটরিনা কাইফকে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় দেখা যাবে। এ ছবিতে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার আমির খান ও দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ।

এছাড়া সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘ভারত’ ছবিতে। ‘জিরো’ ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিমনেশিয়ামে নাচলেন ক্যাটরিনা, সামাজিক মাধ্যমে ঝড়

আপডেট সময় ১১:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮