ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘নির্বাচন কারো জন্য থেমে থাকবে না’

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকার থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। কেউ নির্বাচনে আসুক বা না আসুক সেটা তাদের ব্যাপার। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না।

শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলা মিলানায়তনে হতদরিদ্রদের মাঝে আধুনিক পারিবারিক সাইলো ও জেলেদের মাঝে বয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু ষড়যন্ত্র আমরা অতীতেও মোকাবেলা করেছি এবং ভবিষ্যতেও মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এবং উন্নয়নশীল দেশে পরিণত হতে চলেছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস-চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

পরে মন্ত্রী সদর উপজেলার প্রায় আট হাজার পরিবারের মাঝে আধুনিক সাইলো ও ৩৫০ জন জেলের মাঝে জীবন রক্ষাকারী বয়া বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

‘নির্বাচন কারো জন্য থেমে থাকবে না’

আপডেট সময় ০৪:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮