ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ঐক্য প্রক্রিয়ার মানববন্ধন রোববার, শনিবার দেশে ফিরবেন ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আগামী রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া।

বিকাল ৪টায় এক ঘণ্টার এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন।

যদিও ড. কামাল হোসেন এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ।

বৃহস্পতিবার যুগান্তরকে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন দেশে ফেরার পর আমরা আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করব। বৃহত্তর ঐক্য গড়ে তুলব’।

এদিকে মানববন্ধন কর্মসূচি সফল করতে শুক্রবার থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করবেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা।

জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আবম মোস্তফা আমিন বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘ভোটের অধিকার আদায়ের দাবিতে আমরা রোববার মানববন্ধন কর্মসূচি পালন করব। এই কর্মসূচি সফল করতে শুক্রবার বাদ জুমার পর বাইতুল মোকাররম মসজিদ, লালবাগ মসজিদ, চকবাজার বড় মসজিদ, গুলশান আজাদ মসজিদ গেটে জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ করব। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা জনসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন’।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

ঐক্য প্রক্রিয়ার মানববন্ধন রোববার, শনিবার দেশে ফিরবেন ড. কামাল

আপডেট সময় ০৯:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮