ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমানের বিষয়ে মুখ খুললেন শিল্পা

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের ভাইজান সালমান খান ও অভিনেত্রী শিল্পা শেঠি। একজন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর, আর একজন বিবাহিতা। দুজনই নব্বই দশকের বলিউডের বেশ জনপ্রিয় জুটি। ওই সময় নাকি দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এ নিয়ে বহু ফিসফাসও হয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি দুজনের কেউই।

সালমন খানের সঙ্গে বহু নায়িকার নাম জড়িয়ে জল্পনা শোনা যায় ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, নব্বইয়ের দশকের শেষের দিকে নাকি শিল্পার সঙ্গেও ডেট করেছেন দাবাং খান।

‘ফির মিলেঙ্গে’, ‘শাদি করকে ফাঁস গয়া’র মতো জনপ্রিয় ছবিও করেছেন এই জুটি। কিন্তু অফস্ক্রিনেও তাদের মধ্যে নাকি সম্পর্ক ছিল? এত দিন পর সে বিষয়ে মুখ খুললেন শিল্পা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, সালমানের সঙ্গে সেই অর্থে ডেট করিনি। আসলে তখন সহকর্মীদের মধ্যে আস্থা এবং অন্তরঙ্গতা ছিল। ও খুব ভালো মানুষ। এমনও হয়েছে, মাঝরাতে সালমান এসেছে আমার বাড়িতে। আমি ঘুমিয়ে পড়েছি। ও আমার বাবার সঙ্গে বসে মদ্যপান করেছে। আমার মনে আছে, বাবা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে এসে ও সোজা বার টেবিলে গিয়ে মাথা নিচু করে কেঁদে ফেলেছিল।

শিল্পার স্পষ্ট ভাষ্য, সালমানের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়েন দুজনেই। ফলে সেই বন্ধুত্বের জায়গাটা কিছুটা হালকা হয়েছে। তবে তথাকথিত কোনো সম্পর্ক তাদের মধ্যে ছিল না বলেই দাবি করেন এই নায়িকা। সূত্র: আনন্দবাজার

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমানের বিষয়ে মুখ খুললেন শিল্পা

আপডেট সময় ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮