ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

ওয়ালটন ল্যাপটপে আকর্ষণীয় মূল্যছাড়

আকাশ আইসিটি ডেস্ক:

ল্যাপটপে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে দেশীয় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যে কোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে নির্দিষ্ট মডেলের ল্যাপটপ কিনে ১২ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। এ সুযোগ থাকছে পুরো অক্টোবর মাসজুড়ে।

ওয়ালটন কম্পিউটারের পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন, কোর আই ফাইভ, কোর আই থ্রি এবং পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসরযুক্ত যে কোনো ওয়ালটন ল্যাপটপে এই মূল্যছাড় পাওয়া যাবে।

ওয়ালটনের প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়্যাক্সজ্যাম্বো সিরিজের যে কোনো কনফিগারেশন ও দামের ষষ্ঠ প্রজন্মের সব ল্যাপটপে এই মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

মূল্যছাড়ে এসব ল্যাপটপ পাওয়া যাবে ১৯,৭৯১ টাকা থেকে ৬১,৫৫৬ টাকার মধ্যে। সব মডেলের ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

এছাড়াও দাম কমানো হয়েছে সব ধরনের ওয়ালটন গেমিং এবং স্ট্যান্ডার্ড কি-বোর্ড ও মাউসের। মডেলভেদে সর্বোচ্চ ২৪০ টাকা পর্যন্ত কমেছে ওয়ালটন গেমিং কি-বোর্ডের দাম। বর্তমানে ওয়ালটন গেমিং এবং স্ট্যান্ডার্ড কি-বোর্ড পাওয়া যাচ্ছে ৩৫০ টাকা থেকে ৯৫০ টাকার মধ্যে। আর মাউস মিলছে ২৬৫ টাকা থেকে ৪৬০ টাকায়।

ওয়ালটনের কম্পিউটার বিভাগ সূত্রে জানা যায়, ল্যাপটপ ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ১৩ মডেলের ওয়ালটন ডেস্কটপ পিসি। ৩ বছরের ওয়ারেন্টিসহ যেগুলোর দাম ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। দুই মডেলের মনিটরের একটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা। অন্যটির মূল্য ৮ হাজার ৫৫০ টাকা।

অন্যদিকে, গেমিং এবং স্ট্যান্ডার্ড কি-বোর্ড ও মাউস ছাড়াও ওয়ালটনের কম্পিউটার অ্যাক্সেসরিজে রয়েছে বিভিন্ন ধরনের পেনড্রাইভ। ১৬ জিবি পেনড্রাইভের মূল্য ৫৫০ টাকা থেকে ৯৫০ টাকার মধ্যে। আর ৩২ জিবির মূল্য ৭৯০ থেকে ১ হাজার ৩৯০ টাকার মধ্যে।

উল্লেখ্য, মাত্র ২০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ক্রেতারা ১২ মাসের কিস্তিতে কিনতে পারেন সব ধরনের ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ। আছে জিরো ইন্টারেস্টে ইএমআই সুবিধায় কেনার সুযোগও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

ওয়ালটন ল্যাপটপে আকর্ষণীয় মূল্যছাড়

আপডেট সময় ১১:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮