ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

জমে উঠেছে ই-কমার্স উৎসব

আকাশ আইসিটি ডেস্ক:

কোটি টাকার উপহার, ফ্রি ডেলিভারি, ব্যাপক মূল্যছাড় ও বিভিন্ন আকর্ষণীয় আয়োজনে ১০ দিনের ই-কমার্স উৎসব শুরু হয়েছে ১ অক্টোবর ২০১৮ সোমবার।

দেশীয় ১০টি ই-কমার্স কোম্পানির অংশগ্রহণে ‘১০-১০ মেগা শপিং ফেস্টিভাল’ নামে এ উৎসব চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

আজকের ডিল, প্রিয়শপ, বাগডুম, রকমারি, পিকাবু, অথবা হাংরিনাকি, সেবা এক্সওয়াইজেড, এনআরবি বাজার এবং খাস ফুডে চলবে এ উৎসব।

প্রথম দিনেই ক্রেতাদের দারুণ সাড়া মিলছে বলে জানিয়েছে কোম্পানিগুলো। তারা এ উপলক্ষে সাইটকে নতুন সাজে সাজিয়েছেনও।

অনলাইন শপিংকে জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে দেশীয় কোম্পানিগুলোর সম্মিলিতভাবে এ উৎসবের আয়োজন করেছে। ক্রেতারা এখন সারা দেশে বিনামূল্যে যে কোনো পণ্য ডেলিভারি পাচ্ছেন। বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় রয়েছে।

এছাড়া মোবাইল পেমেন্টে অর্থ পরিশোধে পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। আর ১০ ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে লটারির মাধ্যমে ১০০ জন গ্রাহক পাবেন উপহার। এতে থাইল্যান্ডের রিটার্ন বিমান টিকিট, টিভি, স্মার্টফোনসহ নানা উপহার দেয়া হবে। রয়েছে আরও চমক।

এ ১০ দিন যে কোনো ১০ ক্রেতার ফরমায়েশের পণ্য নিয়ে দুয়ারে হাজির হবেন কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা। দেশীয় ই-কমার্সের প্রতি ক্রেতার আস্থাকে মজবুত করতে এ ফেস্টিভাল। এটি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একত্রে প্রথম কোনো একটি আয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

জমে উঠেছে ই-কমার্স উৎসব

আপডেট সময় ০২:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮