ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রকমারি ডটকমে ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’ উপন্যাসের প্রি-অর্ডার শুরু

আকাশ আইসিটি ডেস্ক:

ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনও। সেরকম এক তরুণের গল্প নিয়ে প্রকাশিত হচ্ছে রাহিতুল ইসলামের উপন্যাস ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’।

প্রথাগত চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার কাহিনি উঠে এসেছে এই উপন্যাসে। তথ্য প্রযুক্তিবিষয়ক সাংবাদিক হিসেবে লেখক খুব কাছ থেকে এই পেশার চ্যালেঞ্জগুলো দেখেছেন। এই পেশার প্রতিকূলতা, সুযোগ, উদ্যোক্তা হওয়ার গল্পের সঙ্গে মানবিক প্রেমের আখ্যান মিলিয়ে এটি একটি অনবদ্য রচনা।

প্রধাণত এই পেশার সামাজিক স্বীকৃতি নিয়েই আবর্তিত হয়েছে এর গল্প। শূন্য থেকে শুরু করা এক তরুণ কীভাবে এ পেশার আদর্শ হয়ে ওঠে, সেই দৃশ্যই আঁকেন লেখক। গল্পের নায়ক মাহাবুবের জীবন-সংগ্রামের পাশাপাশি তাঁর প্রেমের এক অন্তরঙ্গ বয়ান এ উপন্যাস।

সরকারি, বেসরকারি যেকোনো চাকরির চেয়ে আউটসোর্সিং পেশা হিসেবে ভালো। নিজের অনেকটা স্বাধীনতা রয়েছে। উপন্যাসটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি মাহাবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেয়া। ভালোবাসার কাজ আর ভালোবাসার মানুষ নিয়ে এক অদ্ভুত টানাপোড়েনের গল্প।

রাহিতুল ইসলামের উপন্যাসের নায়ক ও নায়িকার শেষ পরিণতি কী হবে? নায়িকার পরিবার কি একজন ফ্রিল্যান্সারের হাতে মেয়েকে তুলে দেবে? নাকি সমাজের চাপে পেশা বদল করতে হবে মাহাবুবকে? অথবা সব ছাপিয়ে জয় হবে প্রেমের, ভালোবাসার…?

উপন্যাসটি প্রকাশ করছে সিঁড়ি প্রকাশন। এই মাসের ২০ তারিখ থেকে বাংলাদেশ বাজারে ও ৩১ তারিখে কলকাতার বাজারে বইটি পাওয়া যাবে। বাংলাদেশে মূল্য ২০০ টাকা এবং কলকাতার মূল্য ১৮৫ রুপি।

তবে দেশের ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের আয়োজনে ১ অক্টোবর থেকে ১০ দিনের জন্য শুরু হয়েছে অনলাইন কেনাকাটার উৎসব ‘১০-১০’। আর এই উৎসবকে ঘিরেই আউটসোর্সিং ও ভালবাসার গল্প উপন্যাসটিতে রকমারি ২৫ শতাংশ ছাড় দিচ্ছে।

আগ্রহী পাঠক রকমারি ডটকম থেকে এই বইটি সহজেই সংগ্রহ করতে পারবেন। বইটি সংগ্রহ করতে আপনার মোবাইল থেকে কল করতে পারেন ১৬২৯৭ নম্বরে অথবা ভিজিট করতে পারেন https://goo.gl/NuaBTy এই ঠিকানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রকমারি ডটকমে ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’ উপন্যাসের প্রি-অর্ডার শুরু

আপডেট সময় ১২:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮