ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের পিঁড়িতে সজল!

আকাশ বিনোদন ডেস্ক:

অনেক জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল।

আর তার হবু স্ত্রী হচ্ছেন, তারই ফুফাতো বোন জাহারা মিতু। তবে তা বাস্তবে নয়, সৈয়দ ইকবালের রচনা ও নাজমুল রনির পরিচালনায় পারিবারিক গল্পের একটি নাটকের দৃশ্যে দেখা যাবে এই বিয়ের অনুষ্ঠান। নাটকটির নাম ‘অন্তহীন অপেক্ষা’।

এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘একটি ভিন্ন ধাঁচের গল্প এটি। চরিত্রটিও আমার পছন্দের। কেমন অভিনয় করেছি তা দর্শক দেখে বুঝতে পারবেন। আমার বিশ্বাস, দর্শকের মনের মতো হবে নাটকটি। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।

শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। এছাড়া বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন সজল। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি।

এ ছবির গানের কাজ বাকি আছে বলে জানিয়েছেন সজল। শিগগিরই এর শুটিং শেষ করে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের পিঁড়িতে সজল!

আপডেট সময় ১১:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮