ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

গ্রেফতারের কূটকৌশল অব্যাহত রেখেছে সরকার: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অভিযান ফের জোরদার হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।

তিনি বলেন, একদিকে দুর্নীতি-দুঃশাসন, অন্যদিকে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে।

মঙ্গলবার সহদফতর সম্পাদক বেলাল আহমেত সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ সারাদেশে ব্যাপক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই গ্রেফতারের ঘটনা বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরও একটি উদাহরণ।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মো. বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন আলাদা বিবৃতিতে আবু হাসান মো. নোমানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

গ্রেফতারের কূটকৌশল অব্যাহত রেখেছে সরকার: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮