ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

ফখরুল, মওদুদসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও নজরুল ইসলাম খানসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার হাতিরঝিল থানার এসআই শফিকুল ইসলাম বাদী মামলাটি করেন। মামলা নম্বর ৩/১৪৪।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টা ২৫ মিনিটের দিকে মগবাজার রেলগেট এলাকায় আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেন। পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করেন। যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম যুগান্তরকে বলেন, ঘটনাস্থল থেকে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের এবং বাইরের নেতাকর্মীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাস্থলে কেন্দ্রীয় নেতারা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে ছিল না। কিন্তু তাদের ইন্ধন রয়েছে।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান যুগান্তরকে বলেন, ওই মামলা ১০ কেন্দ্রীয় নেতাসহ মোট ৫৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

ফখরুল, মওদুদসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮