ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

ফেইসবুকে ‘ডেটিং’ উন্মুক্ত করেছে

আকাশ আইসিটি ডেস্ক:

ফেইসবুকে এত দিন শুধু বন্ধু খোঁজা যেত। এখন থেকে মনের মানুষও খুঁজে পাওয়া যাবে। এ জন্য চালু করা হয়েছে নতুন সেবা ‘ডেটিং’।

কলম্বিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের কারণেই ‘ডেটিং’ চালুর বিষয়ে ফেইসবুক উদ্বুদ্ধ হয়েছে। ফেইসবুকের পণ্য ব্যবস্থাপক নাথান শার্প জানান, অনলাইন ডেটিং সেবা ব্যবহারে কলম্বিয়াবাসী খুবই আগ্রহী। শহরের পাশাপাশি গ্রামে বসবাসকারীরা আগে থেকেই অনলাইনে নানা ধরনের ডেটিং সেবা ব্যবহার করে। বিষয়টি বিবেচনায় নিয়েই ফেইসবুক আপাতত কলম্বিয়ায় ‘ডেটিং’ উন্মুক্ত করেছে। পরে অন্যান্য দেশেও সেবাটি চালু করা হবে।

এদিকে ফেইসবুকের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নিবন্ধন করা ২০ কোটিরও বেশি ফেইসবুক ব্যবহারকারী একা বা জীবনসঙ্গী নেই। জীবনসঙ্গী খুঁজে নিয়ে তাদের একাকিত্ব ঘোচাতে সাহায্য করবে সেবাটি।

নতুন এ সেবা ফেইসবুক অ্যাপের মধ্যে ব্যবহার করা গেলেও আলাদা প্রফাইল তৈরি করতে হবে। মূল ফেইসবুক বন্ধুরা এই প্রফাইল দেখতে পারবে না। জীবনসঙ্গী খুঁজতে থাকা ব্যক্তিরাই শুধু প্রফাইলটি দেখতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

ফেইসবুকে ‘ডেটিং’ উন্মুক্ত করেছে

আপডেট সময় ১০:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮