ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন ঐশী

আকাশ বিনোদন ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। রোববার রাত ১২টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে গ্র্যান্ড ফাইনালে তার মাথায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট পরিয়ে দেয়া হয়। তিনি চীনে অনুষ্ঠেয় আগামী বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এবারের আসরের প্রথম রানার্সআপ হয়েছেন নিশাত নেওয়ার সালওয়া ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন নাজিবা বুশরা।

এই প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী। তবে আজকের চূড়ান্ত আসরে বিচারকদের মধ্যে ছিলেন না তারিন। তার স্থানে দেখা যায় মডেল আজরাকে।

এছাড়া গ্র‍্যান্ড ফিনালে আইকন বিচারক হিসেবে ছিলেন ‘মাইলস’ ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা ও আরজে নিরব। অনুষ্ঠানে পারফর্ম করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আঁচলসহ বেশ কয়েকজন। এছাড়া গান পরিবেশন করেন সংগীত শিল্পী মিনার, মারিয়া শিমু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন ঐশী

আপডেট সময় ০৯:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮