ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি না এটা তাদের বিষয়। নির্বাচনে না এলে দল হিসেবে তাদের অস্থিত্বই থাকবে না’।

সোমবার দুপুরে সিলেট জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামী সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে এমন আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমানে দেশে যে ব্যবস্থা বিদ্যমান আছে, এর চেয়ে উত্তম ব্যবস্থা করা সম্ভব নয়।

এর আগে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সিলেট অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সিলেটে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহও করা হচ্ছে। তাই বিদ্যুৎ সম্পর্কে গ্রাহকদের কোনো অভিযোগ থাকার কথা নয়।

তারপরও গ্রাহকরা অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থাকাই উচিত নয় বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে মোমেন, সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামান, সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: মুহিত

আপডেট সময় ০২:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮