ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিনার বিজ্ঞানীদের ১৭টি ফসলের ১০৩টি উন্নতজাত উদ্ভাবন

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের খাদ্য চাহিদা পূরণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানীরা ১৭টি ফসলের ১০৩টি উন্নতজাত উদ্ভাবন করেছেন।

রোববার সকালে বিনার ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে উদ্ভাবিত প্রযুক্তিসমূহের সম্প্রসারণ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন বিনার বিজ্ঞানীরা।

কৃষি সম্প্রসারন অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আসাদুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। আলোচনায় অংশ নেন বিনার পরিচালক ড. আজগার আলী সরকার, ড. হোসনেয়ারা বেগম ও ড. মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞানীরা বলেন, বন্যা, খরা, লবণাক্ত ও মঙ্গাপীড়িত এলাকার জন্য বিনা ধানের কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত ফসল ও প্রযুক্তি দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়াও বন্যা ও খরা কবলিত অঞ্চলে ফসল উদ্ভাবন করে এসব অঞ্চলের কৃষকদের চাহিদা মিটিয়ে ফসল রফতানিতে যোগ্যতা অর্জন করেছে।

কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদফতরের কর্মকর্তা, বারি, ব্রি, বিনা, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বীজ কোম্পানি, সাংবাদিক এবং এনজিওর প্রতিনিধিসহ দেড় শতাধিক বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

বিনার বিজ্ঞানীদের ১৭টি ফসলের ১০৩টি উন্নতজাত উদ্ভাবন

আপডেট সময় ০৮:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮