ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনসভা থেকে বিএনপির ৭ দফা কর্মসূচি ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে ৭ দফা দাবি ঘোষণা করেছে বিএনপি। জনসভা থেকে এসব দাবি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ দফা দাবির মধ্যে রয়েছে- তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার, সরকার ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকার, ইভিএম বাতিল, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, নির্বাচন কমিশন পুনর্গঠন ও নতুন করে মামলা দেয়া বন্ধ করা।

দাবি আদায়ে বিএনপির সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়, আগামী ৩ অক্টোবর জেলা পর্যায়ে সমাবেশ ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ এবং ৪ অক্টোবর বিভাগীয় শহরে সমাবেশ ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান।

জনসভায় বিএনপির নেতারা বলেন, ক্ষমতায় আসলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ক্ষমতার ভারসাম্য আনা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এছাড়া বিদুৎ ও জ্বালানি সেবা নিশ্চিত করা, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা, বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখাসহ, জঙ্গিদের ভূখন্ড ব্যবহার করতে না দেয়াসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বিএনপির এই জনসভায় প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধান বক্তা দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এতে সভাপতির ভাষণ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

জনসভা শুরুর পর স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।

জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এ সভা করে বিএনপি।

তবে দুপুর ২টায় জনসভা শুরু হলেও দুপুর ১২টার আগে থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে এসে হাজির হন। বিএনপির নেতাকর্মীদের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্যে পরিণত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জনসভা থেকে বিএনপির ৭ দফা কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৮:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮