ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লিভারপুলের বিদায়

আকাশ স্পোর্টস ডেস্ক:

দারুণ ছন্দে থাকা লিভারপুলকে লিগ কাপ থেকে বিদায় করে দিয়েছে চেলসি। প্রতিযোগিতার সফলতম ক্লাবটিকে তাদেরই মাঠে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ব্লুজরা। বুধবার রাতে অ্যানফিল্ডে তৃতীয় রাউন্ডের ম্যাচে ২-১ গোলে জিতেছে চেলসি।

৫৮ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ড্যানিয়েল স্টুরিজের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে অলরেডরা। ৭৯ মিনিটে এমেরসন পালমিয়েরির গোলে সমতায় ফেরে চেলসি।

আর ৮৫ মিনিটে দারুণ এক গোলে জয় নিশ্চিত করেন বদলি নামা বেলজিয়ামের ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

আর ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে পরের রাউন্ডে উঠেছে টটেনহ্যাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিভারপুলের বিদায়

আপডেট সময় ১১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮