ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেয়া সেই আম্পায়ারের ফেসবুক আইডি বাতিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাশকে চরম বিতর্কিত আউট ঘোষণা করা থার্ড আম্পায়ার রন্ডি টাকারের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল (বাতিল) করে দেয়া হয়েছে। ডিটি টাইগারর্স সোশ্যাল মিডিয়া সিকিউরিটি টিমের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হাইভোল্টেজের এ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে অযৌক্তিক আউট ঘোষণার পর এ দেশের ক্রিকেট ভক্তরা চরম সংক্ষুব্ধ হয়েছেন।

অস্ট্রেলিয়ান আম্পায়ার রন্ডি টাকারের এ ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আড়াইশোর কোটাই পার করতে পারেনি।

ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই সেই খড়্গ নেমে এল।

৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন। এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেয়া সেই আম্পায়ারের ফেসবুক আইডি বাতিল

আপডেট সময় ১১:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮