ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রযুক্তির অপব্যবহারে মানুষ ডিজিটাল অটিজমে আক্রান্ত হচ্ছে

আকাশ আইসিটি ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ভালো-মন্দ না বুঝে অতিমাত্রায় প্রযুক্তি ব্যবহারে আসক্তি বাড়ছে। এই অপব্যবহারের কারণে সমাজের মানুষ ক্রমেই ডিজিটাল অটিজমে আক্রান্ত হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আর সচেতনতা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা। তাই গণমাধ্যমগুলোতে সাইবার সচেতনতার বিষয়গুলো তুলে ধরতে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সাইবার সচেতনতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাবি ভিসি এসব কথা বলেন। ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) ও স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

কর্মশালা শেষে সংক্ষিপ্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান পর্বে সভাপতিত্ব করেন বিডিজেএ’র সভাপতি আমীন আল রশীদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য।

অন্যদের মধ্যে ছিলেন বিডিজেএ’র সাধারণ সম্পাদক শেখ জামাল, সহ-সভাপতি রিশান নাসরুল্লাহ, অর্থ সম্পাদক সানবির রুপল, দপ্তর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম ও কার্যনির্বাহী সদস্য মো. বুরহানুদ্দিন , সিসিএ ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাসান প্রমুখ। সঞ্চালক ছিলেন বিডিজেএ’র সাংগঠনিক সম্পাদক মাহবুব সৈকত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রযুক্তির অপব্যবহারে মানুষ ডিজিটাল অটিজমে আক্রান্ত হচ্ছে

আপডেট সময় ০৫:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮