ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের

জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নৌমন্ত্রী বলেন, ‘ঐক্যের একটি আদর্শিক ভিত্তি থাকতে হয়। কিন্তু জাতীয় ঐক্যের নেতাদের কোনো আদর্শিক ভিত্তি নেই। এই ঐক্য হলো জগাখিচুড়ী ধরণের ঐক্য। এই ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার।’

‘কত দিন এই ঐক্য থাকবে, সেই প্রশ্ন সবার মনে। এক সময় তাদের নিজেদের মধ্যে সুসর্ম্পক টিকবে না বলেও মনে করেন তিনি।’

নৌমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে জাতীয় ঐক্যের নেতারা মৌসুমি পাখির মতো ক্ষণে ক্ষণে উদিত হয়। এটা একটি খারাপ লক্ষণ।

কারণ আগামীতে জাতীয় নির্বাচন, এই সময়ে তারা যে কাজটি করতে চাচ্ছেন, তাতে নির্বাচনি বৈতরণী পার হতে পারবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।’

মন্ত্রী এসময় বিএনপিকে জাতীয় ঐক্যের নামে খালেজা জিয়ার মুক্তির ইস্যু খুঁজছেন বলে দাবি করেন।

এসময় জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এম. আর মুর্তজাসহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মাদারীপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প

জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার: শাজাহান খান

আপডেট সময় ০৩:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮