ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুখ খুললেন মহেশ ভাটের সঙ্গে অন্তরঙ্গ হওয়া সেই অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের ৭০ বছরের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করেছিলেন বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। লিখেছিলেন, ‘বুদ্ধ স্যার, শুভ জন্মদিন। আপনি সব সময় আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার ডানাগুলো খুলে দিয়ে আমায় উড়তে দিয়েছেন।’

তবে ছবিতে যেভাবে সত্তর দশকের জনপ্রিয় নির্মাতা মহেশ ভাটকে ২৬ বছরের রিয়াকে স্নেহের পরশ দিয়ে আদর করতে দেখা যায়, তাতে শুরু হয় জোর সমালোচনা। অনেকেই ৭০ বছরের মহেশ ভাট ও ২৬ এর রিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপ জালোটা ও জ্যাসলিন মাথারুর তুলনা করতে থাকেন।

ঘনিষ্ঠ এসব ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেগুলো নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। অনেকেই রিয়াকে জনপ্রিয়তার জন্য একজন বৃদ্ধের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন বলেও অভিযুক্ত করেছেন। সেসব অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন রিয়া।

তিনি জানান, মহেশ ভাটের প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘জলেবি’র নায়িকা হচ্ছেন তিনি। মহেশ ভাট তাকে মেয়ের মতোই আদর করে অভিনয়ের অনেক কিছু শেখাচ্ছেন। আর সেখানে লোকজন নোংরামি খুঁজতে চেয়েছে।

যে ছবিতে রিয়ার কাঁধের উপর মাথা রেখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে মহেশ ভাটকে সেই ছবি পোস্ট করে সমালোচকদের উত্তর দিয়ে রিয়া ক্যাপশানে লিখেছেন, ‘তুই কে? তোর নামই বা কী? এখানে তো সীতারও বদনাম করা হয়েছিল।’

পাশাপাশি রিয়া আরও লিখেছেন, আসলে যে মানুষগুলো যেমন, তারা পৃথিবীকে ঠিক সেভাবেই দেখে। পৃথিবীটা যেমন তারা সেটা দেখতে পায় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুখ খুললেন মহেশ ভাটের সঙ্গে অন্তরঙ্গ হওয়া সেই অভিনেত্রী

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮