ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ অক্টোবর থেকে চালু হবে এমএনপি সেবা

আকাশ আইসিটি ডেস্ক:

আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের অফিসিয়াল ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানায়।

গত আগস্ট মাসে চালু হওয়ার কথা থাকলেও কয়েকটি কারণে পিছিয়ে যায় এমএনপি সেবা। সর্বশেষ এ সেবা চালু করতে মোবাইলের কলরেট পুনর্নির্ধারণ করা হয়।

এদিকে এমএনপি সেবা চালুর আগেই খরচের পরিমাণ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। নম্বর ঠিক রেখে যেসব গ্রাহক অপারেটর বদল করবেন, তাদের নম্বরপ্রতি ৫০ টাকা করে দিতে হবে। এর আগে যা ছিল ৩০ টাকা।

এ ছাড়া গ্রাহক যে অপারেটরের কাছে যাবে সেই অপারেটরকে দিতে হবে ১০০ টাকা, যা আগে ছিল ১৫০ টাকা। তবে এ টাকা গুনতে হবে অপারেটরকে।

পূর্বের নির্দেশনানুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে সেবা চালু হলে পরবর্তী ৯০ দিন তিনি অপারেটর পরিবর্তন করতে পারবেন না। এমএনপি সেবা নিতে হলে গ্রাহককে সংশ্লিষ্ট মোবাইল ফোনের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। সেখানে ৫০ টাকা চার্জ পরিশোধের পর পুরনো সিম বদল করে নতুন সিম নিতে হবে।

অপারেটর পরিবর্তনে গ্রাহকদের সহযোগিতা দিতে ইতিমধ্যে টিকিটিং পদ্ধতির হেল্পডেস্ক চালু করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ওয়েবসাইটে (www.infotelebd.com) প্রয়োজনীয় তথ্য ও অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও গ্রাহকরা যোগাযোগ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১ অক্টোবর থেকে চালু হবে এমএনপি সেবা

আপডেট সময় ০৬:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮