ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ঈদে রোমান্টিক টেলেফিল্মে অপূর্ব-মম

অাকাশ বিনোদন ডেস্ক:

এই জুটি এবার আসছেন একটি রোমান্টিক টেলেফিল্ম ‘ওয়ানস’ নিয়ে। ভালোবাসার গল্পে দেখা যাবে মফস্বলের সহজ-সরল মেয়ে অর্শি স্থানীয় মাস্তানদের হাতে নির্যাতিত হয়। বাবা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে শহরে তার বোনের বাসায় নিয়ে আসে। ফুপুর বাসায় থেকেই অর্শি পড়াশোনা করে। পরিচয় হয় শহরের অতি স্মার্ট ও সুদর্শন জারিফের সাথে।

জারিফ সহজ-সরল অর্শিকে স্বপ্ন দেখায়। এক সময় প্রেমে পড়ে যায় অর্শি। এভাবে গল্প এগিয়ে যায়। গল্পের ক্লাইম্যাক্স সম্পর্কে জানতে চাইলে জাফরিন সাদিয়া বলেন, ক্লাইম্যাক্সটি দর্শকদের জন্য একটি চমক। টেলিফিল্মটিতে অর্শির চরিত্রে অভিনয় করছেন জাকিয়া বারি মম ও জারিফের চরিত্রে থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব।

টেলিফিল্মে আরও অভিনয়ে করেছেন খালেকুজ্জামান, শারমীন আঁখি, রাজিয়া রশিদ, শিখা খান, মাহদী হাসান পিয়াল, সাইদুর এমন প্রমুখ।

টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক মাসুদ উল হাসান। প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী, রাসেল আলম ও জাফরিন সাদিয়া। আসছে ঈদ উল আজহায় ‘ওয়ানস’ টেলিছবিটি প্রচার হবে বাংলা টিভিতে। এবার ওয়ানস টেলিফিল্মটির জন্য ৩টি টিসার ইউটিউবে ইতিমধ্যে ছাড়া হয়েছে, দর্শকের আগ্রহ ও আকর্ষণ কাড়তে টেলিফিল্মটির এই আয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

ঈদে রোমান্টিক টেলেফিল্মে অপূর্ব-মম

আপডেট সময় ০৬:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭