ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের রায় শুক্রবার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলার রায় আগামী শুক্রবার ঘোষণা করা হবে।

গত ১৩ আগস্ট শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খারশিংয়ের আদালত শুনানি শেষে এ রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল। সেই রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ঠিক করে দেয়া হয়েছে বলে সালাহ উদ্দিনের আইনজীবী জানিয়েছেন।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে তিন বছর ধরে এ মামলা চলছে। অভিযোগ প্রমাণ হলে এ আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

অবশ্য বিএনপি নেতা সালাহ উদ্দিনের দাবি, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল।

১৯৯১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন আহমেদ। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর তিনি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হন। ভারতে যখন তিনি আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। সেখানে আটক থাকা অবস্থায়ই বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য মনোনীত হন সালাহ উদ্দিন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ‘নিখোঁজ’থাকার দুই মাস পর ১১ মে শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। শিলং পুলিশ তাকে আটক করার দাবি করলেও সালাহ উদ্দিনের দাবি, তিনি নিজেই পুলিশের কাছে গিয়েছেন। পরে শিলং থেকে তিনি স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিএনপি নেতা সালাহ উদ্দিনের রায় শুক্রবার

আপডেট সময় ০৯:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮