ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

এরা কী আন্দোলন করবেন?

অাকাশ জাতীয় ডেস্ক:

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্যের’ নাগরিক সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে মঞ্চে নেতারা তো সবাই বসে ঘুমাচ্ছিলেন। এরা কী আন্দোলন করবেন?

রোববার বিকালে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মেহেরুন্নেসা স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিরোধীরা ঢাকায় বসে ষড়যন্ত্র করছেন। নানা ইস্যুতে ব্যর্থ হয়ে এখন তারা ‘জাতীয় ঐক্য’, জাতীয় ফ্রন্টের কাঁধে ভর করেছেন।

এর আগে কর্ণফুলীতে প্রথম সমাবেশে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন আওয়ামী লীগ সম্পাদক।

তিনি বলেন, যুক্তফ্রন্ট ঐক্য প্রক্রিয়ায় যেখানেই মিটিং করতে চায় সেখানেই মিটিং করবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, যেখানে সমাবেশ করতে চায় সেখানেই করুক। কিন্তু তারা বড় জায়গায় যান না। তারা পল্টনে ঢুকে যায়, নাট্যমঞ্চে ঢুকে যায়। বড় জায়গায় গেলে লোক সমাগম হবে না এই ভয়ে তারা যায় না।

কাদের বলেন, তারা বড় জায়গায় সমাবেশ করে না। তাদের হ্যাডম নেই সেখানে সভা করার। ৩০ দল মিলে মিটিং করেছে, এখন আমাদের পথসভার বাইরে যত লোক দাঁড়িয়ে আছে সেখানে তত লোকও ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

এরা কী আন্দোলন করবেন?

আপডেট সময় ১০:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮