ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশব্যাপী শুরু হচ্ছে প্রোগ্রামিং কর্মশালা

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের ২৫ জেলার পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর আয়োজন শুরু করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। শিক্ষার্থীদের এ প্রোগ্রামিং শেখানোর কর্মশালায় রাসবেরি পাইনির্ভর সাশ্রয়ী মূল্যের বিশেষ কম্পিউটার কানো ও মাইক্রোবিট ব্যবহার করা হবে।

আর পুরো এ কার্যক্রমে একাডেমিক সহায়তা দেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ২০ সেপ্টেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর এন্ড্রু নিউটন এবং বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে লাইব্রেরি আনলিমিটেড ও আয়োজন সম্পর্কে প্রকল্পের মডেল তুলে ধরেন লাইব্রেরি ও আইসিটি ম্যানেজার তামিম মোস্তফা।

তিনি জানান, বিল-মেলিন্দা গেটস ফাউন্ডেশনের সহায়তায় দেশের পাবলিক লাইব্রেরিকে আরও আধুনিকায়ন করা, সবার জন্য তথ্য পাওয়া এবং জ্ঞান অর্জনের সুযোগ বৃদ্ধি করার জন্য এ প্রকল্প চালু হয়েছে।

এতে ৩০টি আদর্শ লাইব্রেরি ও একটি ই-লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে এবং আরও ৩৯টি লাইব্রেরিতে সেবার মানোন্নয়ন করবে ব্রিটিশ কাউন্সিল। ইতিমধ্যে সরকারের গণগ্রন্থাগার অধিদফতরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ শুরু হয়েছে।

তাতে ২৫টি লাইব্রেরি নির্বাচন করে বিশেষ কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং শেখানো হবে। প্রকল্পে একাডেমিক ও ভলান্টিয়ার সাপোর্ট প্রদান করবে বিডিওএসএন। বিডিওএসএনের কেন্দ্রীয় এবং আঞ্চলিক স্বেচ্ছাসেবক দল এ জেলাগুলোতে শিক্ষার্থীদের কানো কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং শিখতে পাবলিক লাইব্রেরিগুলোতে বিভিন্ন কর্মশালা পরিচালনা করবে ক্রমান্বয়ে।

এছাড়া এ সংক্রান্ত ইংরেজি নির্দেশিকাগুলো বাংলাতে রূপান্তরের কাজে সহায়তা করবে। মোস্তফা তামিম ৪ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে আয়োজিত প্রথম পাইলট কর্মশালার অভিজ্ঞতা তুলে ধরেন।

সেদিন প্রায় ১৬০ শিক্ষার্থী কর্মশালাতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম, গ্রামীণফোনের কর্পোরেট ব্যবসার উপপরিচালক নাসের ইউসুফ, ব্রিটিশ কাউন্সিলের লাইব্ররি আনলিমিটেডের টেকনিক্যাল লিড ড. টিমোথি গ্রিন, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, সহ-সম্পাদক নুরুন্নবী চৌধুরীসহ প্রমুখ। ২৬ সেপ্টেম্বর ঢাকা পাবলিক লাইব্রেরির কর্মশালার মাধ্যমে এর সূচনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশব্যাপী শুরু হচ্ছে প্রোগ্রামিং কর্মশালা

আপডেট সময় ০৬:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮