ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাকও ভাড়া করা যাবে মোবাইল অ্যাপে

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের যে কোন স্থান থেকে ট্রাক ভাড়া করার সুবিধা নিয়ে যাত্রা করল ‘ট্রাক লাগবে’। ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার ‘ট্রাক লাগবে’ মোবাইল অ্যাপের বাণিজ্যিক সংস্করণ প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাক লাগবে অ্যাপের ব্যবহারকারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মিস কাজী হোসনে আরা, ট্রাক লাগবের সিওও মীর হোসাইন ইকরাম এবং ট্রাক লাগবের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত রসিদ। অনুষ্ঠানে ‘ট্রাক লাগবে’র চিফ অপারেটিং অফিসার মীর হোসাইন ইকরাম অ্যাপটির বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, ‘যখন কোনো পণ্য প্রেরকের ট্রাকের প্রয়োজন হয়, তখন সে অ্যাপের মাধ্যমে তার পণ্যের বিবরণ দিয়ে দেয়। তখন এ বিবরণটা আশপাশের ট্রাক মালিকদের কাছে পৌঁছে যায়। আগ্রহী ট্রাক মালিক বা চালকরা একটি ভাড়া প্রদান করেন এবং এভাবেই ট্রাক ভাড়া করতে পারেন যে কেউ।’

অ্যাপটির নতুন সংস্করণ আগস্টের শেষ সপ্তাহে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়। পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীগণ ৯ মাসে ৬৩০০ ট্রিপ পরিচালনার অভিজ্ঞতার আলোকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তাদের মতামতের ওপর ভিত্তি করে নির্মিত ও প্রকাশিত হয় ট্রাক লাগবে অ্যাপের বাণিজ্যিক সংস্করণ। যে কেউ ট্রাক লাগবের কার্যালয়ে ০১৯৩৯১০০১০০ নম্বরে কল করে ট্রাক ভাড়া করতে পারবেন। আর গুগল প্লে স্টোরে ট্রাক লাগবে লিখে সার্চ করে ডাউনলোড করা যায় ট্রাক লাগবে মোবাইল অ্যাপটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাকও ভাড়া করা যাবে মোবাইল অ্যাপে

আপডেট সময় ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮