ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আ’লীগ জাতীয় ঐক্যে আসতে পারবে, তবে…

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে জাতীয় ঐক্যের চেষ্টা হচ্ছে সেখানে আওয়ামী লীগ যোগ দিতে চাইলে তাদের সংশোধন হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হবে না; সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রোববার এ মন্তব্য করেছেন রিজভী।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আওয়ামী লীগ আগেই জনগণকে ছেড়ে দিয়েছে। যারা জনগণকে ছাড়ে, তাদের সঙ্গে ঐক্য কিসের। ঐক্য করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সংসদ ভেঙে দিন, নির্বাচনে সেনা মোতায়েন করুন, খালেদা জিয়ার মুক্তি দিন। নিজেদের সংশোধন করে সঠিক পথে আসুন। তখন না হয় বিষয়টি বিবেচনা করা যাবে।

বিএনপির এ নেতা বলেন, জাতীয় ঐক্য অবশ্যই সফল হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে বন্দুকের জোর বেশি দিন টেকে না, টিকতে পারে না। জনগণের বিজয় নিশ্চিত।

গতকাল শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার লক্ষ্যে নাগরিক সমাবেশ হয়। সেখানে বিএনপি, বিকল্পধারা, জেএসডি, নাগরিক ঐক্যসহ কয়েকটি দল অংশ নেয়।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি বিএনপিসহ কিছু দলের সাম্প্রদায়িক ঐক্য। এটি কোনো জাতীয় ঐক্য নয়। আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আ’লীগ জাতীয় ঐক্যে আসতে পারবে, তবে…

আপডেট সময় ০৬:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮