ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলংকার ওয়ানডে দলের নেতৃত্বে উপুল থারাঙ্গা

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ সদস্যের শ্রীলংকা দলের নেতৃত্ব দেবেন সিনিয়র ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। আগামী রবিবার ডাম্বুলার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ সিরিজ।

ভারতের কাছে ০-৩ ব্যাবধানে শ্রীলংকার পরাজিত হওয়া সমাপ্ত টেস্ট সিরিজের ছয় ইনিংস মিলিয়ে মোট ৮৬ রান করতে সক্ষম হয়েছেন থারাঙ্গা। তবে গত মাসে জিম্বাবুয়ের কাছে ২-৩ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাঞ্জেলো ম্যাথুজ নেতৃত্ব ছেড়ে দিলে ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়েই সীমিত ওভারের অধিনায়কত্বের অভিষেক ঘটতে যাচ্ছে বাঁ-হাতি ব্যাটসম্যান থারাঙ্গার।

ভারত সিরিজে দলে আছেন ম্যাথুজ। এ ছাড়া ফিরেছেন দলের সেরা পেসার লাসিথ মালিঙ্গাও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল থেকে পরিবর্তন আনা হয়েছে আরো দুটি। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার নুয়ান প্রদীপ এবং অলরাউন্ডার আসেলা গুনারত্নে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়া তরুণ ফাস্ট বোলার লাহিরু কুমারা ও বাঁ-হাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

শ্রীলংকার ওয়ানডে দলের নেতৃত্বে উপুল থারাঙ্গা

আপডেট সময় ০৫:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭