ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কাল্পনিক’ মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ সারাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সম্প্রতি হওয়া ‘কাল্পনিক’ মামলাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

র‌বিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সা‌বেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া এ রিট দায়ের করেন।

সেপ্টেম্বর থকে হওয়া ‘কাল্পনিক’মামলাগুলোর বিষয়ে তদন্ত করতে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাল্পনিক মামলা করে হয়রানি না করা হয় সে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হতে পারে। শুনানিতে সংবিধান প্রণেতা ও বি‌রোধী রাজ‌নৈ‌তিক জোট জাতীয় ঐক্য প্র‌ক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন, মওদুদ আহমদসহ জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেবেন বলে জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ঢালাওভাবে এ ধরণের কাল্পনিক মামলা করার উদ্দেশ্যে হচ্ছে বিরোধী দলকে চাপে রেখে বিরোধী নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করা।

‘আইনজীবীরা যাতে খালেদা জিয়ার মামলা না করতে পারে এবং আগামী নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীরা যাতে ঘরে না থাকতে পারে সে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব মামলা করা হয়।’

মাহবুব আরও বলেন, ‘এ ধরণের মামলা সঠিক হয়েছে কিনা তা তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাল্পনিক মামলা করে যেন হয়রানি না করা হয় তার নির্দেশনা জারির আবেদন করা হয়েছে। যারা এ ধরণের মামলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েও আবেদন করা হয়েছে।’

স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ডিএমপির রমনা জোনের ডেপুটি ও অতিরিক্ত ডেপুটি কমিশনার, রমনা, পল্টন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট নয়জনকে এই রিটে বিবাদী করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘কাল্পনিক’ মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

আপডেট সময় ০৪:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮