ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন আফজাল শরীফ

আকাশ বিনোদন ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ। শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত বুধবার দুপুরে চিকিৎসার জন্য আফজাল শরীফকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকাই ছবির পাঁচ শতাধিক ছবির এই অভিনেতা। এজন্য সিনেমায়ও তিনি ছিলেন অনিয়মিত। কিছুদিন পরপর থেরাপি নেয়াসহ চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ করেছেন। তবুও পুরোপুরি সুস্থ হতে পারছিলেন না। প্রয়োজন ছিল আরও অনেক টাকা। কিন্তু সেই টাকার জোগার করতে পারছিলেন না তিনি।

এরপর প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনে সাড়া দিয়ে গত ১৯ সেপ্টেম্বর তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা প্রদান করেন।

আফজাল শরীফ বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। তিনি আমার মতো অনেক শিল্পীর বিপদে পাশে দাঁড়িয়েছেন। আমার উন্নত চিকিৎসার জন্য সবকিছু গুছিয়ে আনা হয়েছে। আগামী মাসের শেষের দিকে চেন্নাই যাব।

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয়ের মাধ্যমে ১৯৮৮ সালে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন আফজাল শরীফ। এরপর ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন আফজাল শরীফ।

কমেডিয়ান হিসেবে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন আফজাল শরীফ

আপডেট সময় ০১:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮