ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে বড় বন্যার পূর্বাভাসের কারণে খাদ্য মজুদ বাড়াতে চাল আমদানির ওপর শুল্ক কমানো হচ্ছে। বর্তমান শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশে আনা হচ্ছে।
বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আজ-কালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

খাদ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আদেশ জারি করা হলে দুই মাসের মধ্যে দুই দফা শুল্ক কমানো হবে।

খাদ্যমন্ত্রী বলেন, আরও বেশি চাল আমদানির লক্ষ্যেই সরকার আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

চালের বাজারে অস্থিরতা কাটিয়ে উঠতে গত ২০ জুন আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে বিদেশ থেকে চাল আনতে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। জুনে আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার পাশপাশি রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে নেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে

আপডেট সময় ০৫:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭