ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রণবীরকে ভীষণ ভালোবাসি: কারিনা

আকাশ বিনোদন ডেস্ক:

৩৮-এ পা পড়ল বলিউড বেবো কারিনা কাপুরের। শুক্রবার জন্মদিনে বেশ খোশমেজাজে দেখা গেল কিডস্টার তৈমুরের মাকে।

জন্মদিনে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেছেন, এ বছরটা ব্যক্তিগত ও পেশাদারী জীবন দুদিক থেকেই বেশ খুশি আমি।

মা হওয়ায় দীর্ঘ বিরতির পর আবার যেভাবে বলিউডে ফিরে এসেছেন তাতে বেশ উচ্ছ্বসিত কারিনা।

মালদ্বীপ থেকে ঘুরে এসে ইতিমধ্যেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন তিনি।

করণ জোহরের প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘তখত’ এ দেখা যাবে তাকে।

এ ছবিতে বলিউড খিলজি রণবীর সিংয়ের বোনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কারিনা।

‘বীরে দি ওয়েডিং’ সুপার হিট হওয়ার পর এখন কারিনার ঝুলিতে আছে দুটি ছবি।

তখত ছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করছেন কারিনা।

পরিচালনা বা প্রযোজনায় আসবেন কিনা চানতে চাইলে কারিনা জানান, অভিনয়টাই গুরুত্বপূর্ণ তার কাছে। অভিনয় ছাড়া অন্য কিছু করা হবে না তার।

চাচাতো ভাই রণবীর কাপুরের বিপরীতে এখনও দেখা যায়নি কারিনা কাপুরকে। এ বিষয়ে জানতে চাইলে বেবো বলেন, অবশ্যই আমি রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই। এটা একটা দারুণ ব্যাপার হবে।

তিনি সহাস্যে বলেন, রণবীরকে ভীষণ ভালোবাসি। তাই আমার সঙ্গে ওর রসায়নটা দেখার মতো হবে। তাছাড়া দেশের সেরা অভিনেতাদের মধ্যে রণবীর অন্যতম।

রণবীরের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এলে না করবে না বলে জানান কারিনা।

প্রসঙ্গত, তখত ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে রণবীর কাপুরকে বেছে নেয়া হয়েছিল।

কিন্তু কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দিলে হালের ক্রেজ রণবীর সিং এ ছবিতে চুক্তিবদ্ধ হন।

তাই এবারও এক পর্দায় কাপুর পরিবারের এ দুই সুপারস্টারকে দেখার সুযোগ হারাল দর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রণবীরকে ভীষণ ভালোবাসি: কারিনা

আপডেট সময় ০৫:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮