ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

সরকারকে বিব্রত করা বিরোধী দলের কাজ নয়: রুহুল আমিন হাওলাদার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বিরোধী দলে থাকা মানেই সরকারকে বিব্রত করা নয়। বিরোধী দলে থাকা মানে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করা এবং ভাংচুর করে দেশের সম্পদ নষ্ট করা নয়।

বিরোধী দলের কাজ হচ্ছে, সরকারের ভুলগুলো আলোচনা-সমালোচনা করে সঠিক পথ দেখিয়ে দেয়া।দীর্ঘদিন জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নসহ দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করেছে। এটাই জাতীয় পার্টির রাজনীতির মূলনীতি।

শুক্রবার রাতে পটুয়াখালী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, জাতীয় পার্টির শাসন আমল থেকেই দেশের উন্নয়নের সূচনা ঘটেছে। তার ছোঁয়া এখনও দেশ থেকে মুছে যায়নি। সে কারণেই দেশের মানুষের কাছে হুসেইন মুহম্মদ এরশাদ আজও জনপ্রিয়।

নির্বাচন নিয়ে জাপা মহাসচিব বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী সেটিং করা হবে। তবে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রাথমিক সিদ্ধান্তও নিয়েছে। সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক খায়রুল আলম মামুন, সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহামুদ সেলিম, উপজেলা সভাপতি কামরুজ্জামান টিপুসহ জাপার জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

সরকারকে বিব্রত করা বিরোধী দলের কাজ নয়: রুহুল আমিন হাওলাদার

আপডেট সময় ০৩:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮