ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

সরকারের গাইডলাইনেই গ্রেনেড হামলার বিচার হচ্ছে: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন সরকারের গাইডলাইন মেনে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলার বিচারিক কার্য্ক্রম হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবর দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ২১ আগস্টের বোমা হামলার আইনি প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আদালত দিয়ে প্রতিশোধ গ্রহণের রমরমা রাজনৈতিক সফলতায় ক্ষমতাসীনরা উল্লসিত।

রিজভী বলেন, ক্ষমতাসীন সরকারের গাইডলাইন অনুযায়ী ২১ আগস্ট মামলার বিচারিক কার্যক্রম চলছে কিনা তা নিয়ে জনগণের মনে বড় ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে।

এই মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানসহ বিএনপি নেতাদের জড়ানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন রিজভী।

তিনি বলেন, ১/১১ এর সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম তদন্ত করে পেল না। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে নজিরবিহীনভাবে তারেক রহমানকে ফাঁসানো জন্য নিজেদের দলের মনোভাবসম্পন্ন ব্যক্তিকে, যিনি কয়েকবছর আগে অবসরে গেছেন তাকে ডেকে নিয়ে এসে পদোন্নতি পর পদোন্নতি দিয়ে তারেক রহমানের নাম সম্পূরক অভিযোগপত্রে যুক্ত করা হয়েছে।

কারাবন্দি খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে নেয়ার দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রীর হাত-পায়ের ব্যথা আরও তীব্র হয়েছে। শারীরিক অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দিতেই তাকে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না।

অসুস্থতা লাঘবের জন্য খালেদা জিয়ার আস্থা হাসপাতাল ও তার ব্যক্তিগত চিকিৎসকদের উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

খালেদার রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ‘প্রস্থিসিস কমপেটিবল এমআরআই মেশিন’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনির্ভাসিটিতে (বিএসএমএমইউ) নেই দাবি করে রিজভী বলেন, ইউনাইটেড হাসপাতাল অথবা অন্য বিশেষায়িত হাসপাতালে এটা রয়েছে, বিএসএমএমইউতে নেই।… সুতরাং দেশনেত্রীর যথাযথ চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালের দাবি কী অন্যায্য?

এ বিষয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, সেখানে যদি এতো ইকুইপড হয় তাহলে তারা কেন বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছেন না, বিদেশে যাচ্ছেন কেন?

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ার‌ম্যান এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী

সরকারের গাইডলাইনেই গ্রেনেড হামলার বিচার হচ্ছে: বিএনপি

আপডেট সময় ০৩:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮