ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জয় আমাদের নিশ্চিত: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে গত ১০ বছরে যেসব উন্নয়ন হয়েছে তাতে নৌকা ভাসতে ভাসতে আগামী ডিসেম্বরে বিজয়ের বন্দরে পৌঁছাবে।

শনিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে সাংগঠনিক সফর শুরুর আগে এ কথা বলেন তিনি।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা শুরু করেছে আওয়ামী লীগ। গত ৩০ আগস্ট আকাশপথে ঢাকা থেকে সিলেটে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী যাত্রা। এরপর ৮ সেপ্টেম্বর ট্রেনযোগে নীলফামারীর পথে দ্বিতীয় দফায় আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা হয়। এবারের যাত্রা শেষ হবে ২৪ সেপ্টেম্বর।

সড়কপথে সাংগঠনিক সফরের রওনা হওয়ার আগে ওবায়দুল কাদের বলেন, ‘এই সফরে আমরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কথা বলবো। পাশাপাশি, কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ সফর থেকে আমাদের সরকারের বিপুল উন্নয়ন ও অর্জনের বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দেবো। আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কথা বলব।’

আওয়ামী লীগের ওপর দেশের জনগণের আস্থা আছে এমনটা দাবি করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের বিশ্বাস আছে। সেই সঙ্গে গত ১০ বছরে অর্জিত উন্নয়ন ও অর্জন এবং জনগণের ওপর যে আস্থা তাতে করে জয় আমাদের নিশ্চিত। পাশাপাশি আইআরআইয়ের যে সমীক্ষা, জনমত জরিপ তাতে দেখা গিয়েছে আমাদের নেত্রীর জনপ্রিয়তা ৬৬ শতাংশ। আর দল আওয়ামী লীগের ৬৪ শতাংশ পোলারিটি। এটিই বাংলাদেশের ছবি, এটিই জনমতের ছবি।’

‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের নৌকা ভাসতে-ভাসতে ডিসেম্বরে বিজয়ের বন্দরে পৌঁছাবে।’

এ সময় গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে ‘যুক্তফ্রন্ট’ ও ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ সমাবেশের ব্যাপারে প্রশ্ন করা হলে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত করে দিয়েছেন। অনুমতি নিয়ে তারা যেকোনো সময় মিটিং করতে পারেন। এক্ষেত্রে সরকারের সামান্যতম বাধা থাকার কোনো কারণ নেই। কাজেই তারা তাদের সভা করবে। আমাদের অসুবিধাটা কোথায়! তারা তাদের শান্তিপূর্ণ পরিবেশে সভা করবে। এর মধ্যে সহিংস কোনো উপাদান যুক্ত হয়ে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জয় আমাদের নিশ্চিত: কাদের

আপডেট সময় ১২:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮