ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মন্ত্রীর ছেলের বিয়ের, পিছিয়ে গেল “দূর্গাপূজা”

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হিন্দুদের জন্য দূর্গাপূজা হচ্ছে প্রধান উৎসব। কিন্তু মন্ত্রীর ছেলের বিয়ের কারণে পিছিয়ে গেল দূর্গাপূজার অনুষ্ঠান সূচি। পঞ্জিকা অনুসারে চলতি বছরে দূর্গাপূজার ষষ্ঠী সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ। সেই অনুসারে ৩০ তারিখ দশমী হয়ে শেষ হওয়ার কথা দূর্গাপূজার অনুষ্ঠান। কিন্তু এই বছরে অক্টোবর মাসের চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দূর্গাপূজার উৎসবে সামিল হবেন জোহানেসবার্গের প্রবাসী ভারতীয়রা। কারণ স্থানীয় উৎসব স্থলে হবে মন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান।

বিদেশে দূর্গাপূজা করতে গিয়ে প্রবাসীদের সমস্যার কথা নতুন কিছু নয়। মার্কিন ভূখণ্ডে সপ্তাহান্তে দূর্গাপূজা করেন প্রবাসী ভারতীয়রা। যদিও ওই দেশে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনেই দূর্গাপূজা করে থাকে। কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় নিজস্ব অনুষ্ঠান পালনের ক্ষেত্রে।

দক্ষিণ আফ্রিকার রাজধানী শহরে প্রতি বছর দূর্গাপূজাসহ নানাবিধ ভারতীয় উৎসব পালন করে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা। নিয়ম মেনে প্রতি বছরে জোহানেসবার্গের মার্লবরো কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠান। জিনিয়া ড্রাইভের দূর্গাপূজার অনুষ্ঠানে সামিল হন সহস্রাধিক ভারতীয়। পঞ্জিকা মেনেই ওই দেশে পালিত হয় দুর্গাপূজোর অনুষ্ঠান। কিন্তু, এই বছরে পুজার সময়ে মার্লবরো কমিউনিটি হল বুক হয়ে গিয়েছে মন্ত্রীর ছেলের বিয়ের জন্য। সেই কারণে পিছিয়ে গিয়েছে দূর্গাপূজার নির্ঘণ্ট।

যদিও এতে কোনও আক্ষেপ নেই উদ্যোক্তাদের। যখনই হোক আর যেখানেই হোক দূর্গাপূজা হলেই হল। তাদের মূল লক্ষ্য সুস্থ ও সুন্দরভাবে আনন্দ উপভোগ করা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মন্ত্রীর ছেলের বিয়ের, পিছিয়ে গেল “দূর্গাপূজা”

আপডেট সময় ০৫:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭