ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

রাত ১০টার পর ফেসবুক বন্ধের দাবি বিরোধীদলীয় নেত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ছেলেমেয়েদের ভালোর জন্য এবং ‘বিপথ’ থেকে রক্ষার জন্য রাত ১০টা কিংবা ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ দাবি করেন তিনি।

রওশন বলেন, স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণরা এটি বেশি ব্যবহার করছে। ফলে তারা পড়াশোনা করছে না, রাতে ঘুমায়ও না। তারা বিপথে যাচ্ছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে যদি এটা বন্ধ করা যায় তাহলে তারা পড়াশোনা করবে। আমরা যদি ছেলেমেয়েদের ভালো চাই তাহলে এটা বন্ধ করা দরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিরোধীদলীয় নেত্রী বলেন, যুক্তরাষ্ট্রে এক গবেষণায় বলা হয়েছে- শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেয়া আর কোকেন তুলে দেয়া একই কথা। তাই এটা যদি বন্ধ করা না যায় তাহলে আগামী প্রজন্মকে দেশ পরিচালনার জন্য খুঁজে পাওয়া যাবে না।

মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই রাখতে হবে দাবি করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই রাখতে হবে। যদি কোটা তুলে দেয়া হয়, তাহলে অন্যভাবে রাখতে হবে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এর একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধানের পথ বের করতে হবে।

রওশন এরশাদ বলেন, সংঘাতের মাধ্যমে কোনো কিছু আদায় করা যায় না। কোটা আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয়েছে। আমরা এটা সমর্থন করি না।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর পক্ষে মত দিয়ে তিনি বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি যৌক্তিক। বর্তমানে অনেক শিক্ষিত ছেলেমেয়ে বেকার রয়েছে। বয়স বাড়ালে তারাও চাকরি করার সুযোগ পায়। ভারতে ৪০, নেপালে ৩৫ বছর বয়স পর্যন্ত চাকরি প্রবেশ করা যায়। এছাড়া অনেক দেশে শেষ বয়স পর্যন্ত চাকরিতে প্রবেশ করার সুযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এ বিষয়টি প্রধানমন্ত্রীকে মায়ের মন দিয়ে বিবেচনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এমপিওভুক্তি সম্পর্কে রওশন বলেন, প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা প্রয়োজন। এমপিওভুক্ত করা হলে শিক্ষকরা আরও ভালোভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

রাত ১০টার পর ফেসবুক বন্ধের দাবি বিরোধীদলীয় নেত্রীর

আপডেট সময় ০১:৩১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮