ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নির্বাচনকালীন সরকারে মন্ত্রী হিসেবে থাকবো: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন নির্বাচনকালীন অন্তবর্তী সরকারে তিনি মন্ত্রী হিসেবে থাকবেন। আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমার মন্ত্রী হওয়ায় কোনও বাধা নেই। তবে রওশন এরশাদের সমস্যা আছে। কারণ উনি নির্বাচনের শেষ পর্যন্ত বিরোধী দলীয় নেত্রী হিসেবে থাকবেন। সে কারণে আমি অবশ্যই মন্ত্রী থাকবো।’

গণফোরাম নেতা ড. কামালের নেতৃত্বে যে জোট হচ্ছে সে সম্পর্কে তিনি বলেন, ‘যে কেউ জোট করতে পারে। বিএনপি সে জোটে যোগ দেয়নি, যোগ দেবে বলে শুনছি। তবে তাদের জোট কতখানি শক্তিশালী হবে জানি না। বিএনপি ওই জোটে গেলে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটে থেকে নির্বাচন করবো।’

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ কিনা জানি না। সরকার ইচ্ছে করলে তাকে হাসপাতালে ভর্তি করতে পারে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। বিএনপি নির্বাচনে আসলে বা না আসলে আমাদের কিছুই যায় আসে না। দলের চেয়ারম্যানের দায়িত্ব এখন তারেক রহমান পালন করছে, ফলে তাদের সিদ্ধান্ত তারাই নেবে। তবে তারা যতই ঐক্য করুক কোনও লাভ হবে না। কারণ দেশের জনগণ তাদের বিশ্বাস করে না।’

অপর এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চেয়ে তালিকা দেওয়া হবে। অবশ্যই এর মধ্যে ৭০টি আসন আমাদের দেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নির্বাচনকালীন সরকারে মন্ত্রী হিসেবে থাকবো: এরশাদ

আপডেট সময় ০২:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮