ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

লঘুচাপে দাবদাহ, উত্তাল সাগর

অাকাশ জাতীয় ডেস্ক:

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ ছাড়া এর প্রভাবে দেশে বইছে দাবদাহ।

লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজার সৈকত এলাকাকে ৩ নম্বর সতর্কতাসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কতাবার্তায় এসব তথ্য জানা যায়।

সতর্কবার্তায় চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার সৈকত এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কতাসংকেত দেখাতে বলা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌযানকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।

লঘুচাপের কারণে সারা দেশের তাপমাত্রা বেড়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও দাবদাহ বয়ে যাচ্ছে। উত্তর ও পশ্চিমাঞ্চলে দাবদাহ অবস্থা আরও দুই-এক দিন থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় এলাকার কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল মঙ্গলবারের চেয়ে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ ছিল ভোলায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

লঘুচাপে দাবদাহ, উত্তাল সাগর

আপডেট সময় ১১:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮