ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

যমজ সন্তানের মা হলেন বলিউড তারকা

আকাশ বিনোদন ডেস্ক:

প্রাপ্তির হাঁড়ি যেন উপচে পড়েছে। ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী চেয়েছিলেন মা হতে। স্বপ্ন তার সত্যি হয়েছে।যমজ কন্যা সন্তানের মা হলেন ইন্দো-কানাডীয় বলিউড অভিনেত্রী লিসা রে।

খুশির এই খবর নায়িকা নিজে ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমার স্ট্রাগলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার ক্যানসারের লড়াইয়ের কথা আপনারা জানেন। যন্ত্রণার দিনে আপনাদের পূর্ণ সমর্থন পেয়েছি। তাই খুশির মুহূর্তও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

তিনি আরো লিখেছেন, আমাদের কাহিনি, আমাদের লড়াই, অন্য যারা এই পরিস্থিতিতে সন্তান চাইছেন, তাদের সাহস দেবে।

২০০৯ সালে লিসা রে জানতে পারেন কর্কট রোগ বাসা বেঁধেছে তার শরীরে। শুরু হয় কেমোথেরাপি। চলতে থাকে নানা ওষুধ। এমন অবস্থায় নায়িকার সাধ জাগে মা ডাক শোনার।

নিজেকে পরিণত নারী হিসাবে পেতে তাই মরিয়া হয়ে ওঠেন লিসা। কিন্তু মা হওয়ার ক্ষমতা তখন তার শরীরে নেই। তাই সেরোগেসির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই পদ্ধতিতে তিনি দুই কন্যার মা হয়েছেন।

২০১২ সালে জ্যাসন ডেহনির সঙ্গে বিয়ের পর থেকেই সন্তানের কথা তাদের মনে হতে শুরু করে। এরপর জুন মাসে জর্জিয়ার তিবিলিসিতে সারোগেসির মাধ্যমে জন্মান লিসার দুই মেয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

যমজ সন্তানের মা হলেন বলিউড তারকা

আপডেট সময় ০৫:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮