ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আফজাল শরীফের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

অাকাশ জাতীয় ডেস্ক: 

চিকিৎসার জন্য অভিনেতা আফজাল শরীফকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই অভিনেতার কাছে চেক হস্তান্তর করেন।

১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন তিনি।

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক আফজাল শরীফের চিকিৎসার জন্য সহায়তার আবেদন গ্রহণ করেন। এরপর ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বড় পর্দার জনপ্রিয় এ অভিনেতা।

আফজাল শরীফ বলেন, ‘প্রায় চার বছর থেকে মেরুদণ্ড, কোমর ও পায়ের ব্যথায় ভুগছি। থেরাপি নিলে কিছুদিন ভালো থাকি। আবার অসুস্থ হয়ে পড়ি। আগের মতো প্রাণ খুলে শুটিংও করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পা ফুলে যায়। অনেকেই পরামর্শ দিচ্ছেন দেশের বাইরে চিকিৎসা নিতে। কিন্তু সেই অর্থও নেই আমার কাছে। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করছি আমার পাশেও থাকবেন।’

জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথার কারণে মাঝে মধ্যে অভিনয় থেকে দূরে থাকতে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

আফজাল শরীফের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

আপডেট সময় ০৫:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮